বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট-১ আসন: মুক্তাদিরের বিচারাধীন, আ. লীগের আমলেই খালাস হাবিবুরের মামলা

মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সম্পদ একই আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান থেকে বেশি রয়েছে। হলফনামায় খন্দকার মুক্তাদিরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২৫ কোটি ৮৫ লাখ টাকা এবং মাওলানা হাবিবুর রহমানের ১ কোটি ৭৪ লাখ টাকার হিসাব জমা দেওয়া হয়েছে। হলফনামায় খন্দকার মুক্তাদিরের আয়ের বেশিরভাগ খাত দেখানো হয়েছে ঢাকার বারিধারা ও গুলশানের ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে মাওলানা হাবিবুর রহমানের সিলেটের ব্যবসা আয়ের খাত হিসেবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, খন্দকার আব্দুল মুক্তাদিরের নামে এখনও সিলেট কোতোয়ালি থানার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে বিচারধীন রয়েছে। অন্যদিকে, মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানার পুলিশ অ্যাসল্ট মামলা ছিল। তবে তিনি মামলা থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে খালাস পেয়েছেন।

হলফনামা সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের বাসা নগরীর তোপখানা সুরমা ভ্যালি ১০১। তিনি প্রয়াত সাংসদ খন্দকার আব্দুল মালিকের ছেলে। তার মা হলেন রওশন আরা চৌধুরী। খন্দকার মুক্তাদিরের বয়স ৫৬ বছর। তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। ২০১৯ সালে সিলেট কোতোয়ালি থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা (নং-৫৭) মাননীয় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে তার বিরুদ্ধে বিচারাধীন আছে। অপর মামলাটি ২০১৮ সালের ১৫ অক্টোবর ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারামতে সিলেট কোতোয়ালি থানায় (নং-১৭) থেকে রুজু করা হয়েছিল। এই দুটি রাজনৈতিক মামলা থেকে আজও খন্দকার মুক্তাদির অব্যাহতি পাননি। তবে এছাড়াও খন্দকার মুক্তাদির হাসিনা সরকারের আমলে ২০১৮-১৯ সালের দিকে অসংখ্য মামলার শিকার হয়েছেন। এসব মামলা থেকে তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।

মুক্তাদিরের ব্যবসা : হলফনামা থেকে দেখা যাচ্ছে, খন্দকার মুক্তাদিরের অধিকাংশ ব্যবসা রাজধানী ঢাকার বারিধারা ও গুলশানে। তিনি আমদানি-রপ্তানি, পোশাক, সুতার ফ্যাক্টরি, ক্যামিকেল কোম্পানি, এডুকেয়ার ব্যবসা, এগ্রো কোম্পানির ব্যবসা পরিচালনা করে আসছেন। মুক্তাদিরের স্ত্রীর নাম জাকিয়া ইয়াসমিন। মুক্তাদিরের ৫০ ভরি সোনা রয়েছে। এই সোনা বিয়ের সময় তিনি আত্মীয়-স্বজনদের কাছ থেকে উপহার পেয়েছেন। যার মূল্য ৫০ লাখ টাকা।

মুক্তাদিরের স্থাবর সম্পদ: হলফনামা বিশ্লেষণ করে আরও দেখা গেছে, বিএনপির প্রার্থী খন্দকার মুক্তাদিরের ৭৯২ শতক কৃষি জমি আছে। যার মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকা। তার অকৃষি জমি আছে ১১৩৮ শতক, যার মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা। মুক্তাদিরের ২টি ফ্ল্যাট আছে, যার মূল্য ৬৯ লাখ টাকা। মুক্তাদিরের ব্যবসার কাজে বিভিন্ন ব্যাংকে কিছু ঋণ আছে। সবশেষ আয়কর রিটার্ন জমার বিবরণে খন্দকার মুক্তাদিরের ১১ কোটি ৩২ লাখ ৯৩ হাজার টাকার প্রদর্শিত সম্পদের পরিমাণ আছে। আর তার স্ত্রী জাকিয়া ইয়াসমিনের নামে ৮ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকার সম্পদ রয়েছে।

অস্থাবর সম্পদ: খন্দকার মুক্তাদিরের বন্ড ও শেয়ার রয়েছে। এসব শেয়ারের সর্বমোট মূল্য ৭ কোটি ১৭ লাখ ৫৯ হাজার টাকা। মুক্তাদিরের ৮ লাখ ৭৪ হাজার টাকার সঞ্চয়পত্র আছে। তার ৬১ লাখ ২২ হাজার টাকার গাড়ি রয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির হলফনামায় উল্লেখ করেছেন তার বার্ষিক আয় প্রায় ৩৯ লাখ ২১ হাজার টাকা। তালিকায় শীর্ষে থাকা এই প্রার্থীর আয়ের প্রধান উৎস ব্যবসা। গেল ২০১৮ সালের নির্বাচনে হলফনামায় উল্লেখ করেন তার বার্ষিক আয় ১ লাখ ৯০ হাজার ৫৫৬ টাকা। স্ত্রীর আয়ের উৎস হিসাবে উল্লেখ করা হয়েছে বাড়ি ভাড়া। সেখান থেকে ৪ লাখ ৯৫ হাজার টাকা। ব্যবসা থেকে ১লাখ ৯০ ৫৫৬ টাকা দেখালেও স্ত্রীর দেখানো হয় ২ লাখ ২৭ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে দুটি ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬ লাখ ৩৬ হাজার টাকা। এরমধ্যে একটিতে ৩৬ হাজার আর অন্যটিতে ৬ লাখ টাকা। নগদ টাকা দেখানো হয়ে ৪ লাখ ৮৭ হাজার ৫১০ টাকা। আর অন্যটিতে ৬ লাখ পরিমাণ বাড়ি ভাড়া বাবদ আয় করেন।

মাওলানা হাবিবুর রহমান : সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তার পিতার নাম মবশি^র আলী, মাতার নাম আলছি বেগম। তার স্ত্রী হলেন হামিদা রহমান। তার বাসা সিলেট নগরীর শিবগঞ্জ লামাপাড়া মোহিনি ১০৪ খ। মাওলানা হাবিবুর রহমানের স্থায়ী ঠিকানা হলো গোলাপগঞ্জ উপজেলার ৯নং ফতেহপুর ইউনিয়নের মীরগঞ্জ বাজারের ফতেহপুর গ্রামে। পুলিশকে মারধরের ঘটনায় ২০১০ সালের দিকে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে সিলেট কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি পুলিশ এসল্ট মামলা (নং ৩৭/ জিআর ১৩৯/১০) রুজু করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলেই জামায়াতে ইসলামীর এ প্রার্থী পুলিশ অ্যাসল্ট মামলা থেকে ২০১৭ সালেই খালাস পেয়েছেন।

সম্পদের বিবরণ : মাওলানা হাবিবুর রহমানের আয়ের উৎস ব্যবসা। বছরে ব্যবসা থেকে তিনি ২০ লাখ ৫২ হাজার টাকা আয় করেন। তার কাছে নগদ ৩৭ লাখ ৪২ হাজার টাকা আছে। হাবিবুর রহমানের বিভিন্ন বন্ড ও শেয়ার আছে ১৬ লাখ ৯৫ হাজার টাকার। তার ১৯ লাখ টাকার গাড়ি আছে। তার কাছে ১ লাখ ২০ হাজার টাকার সোনা আছে। তার বাসায় দুই লাখ টাকার ইলেক্ট্রনিক পণ্য ও আসবাব আছে। তার ১০ লাখ ১০ হাজার টাকার অকৃষি জমি ও ১৯ লাখ টাকার ভবন রয়েছে। তার ৬২ লাখ ৮৬ হাজার টাকার বাড়ি রয়েছে। সবশেষ আয়কর রিটার্ন জমায় তিনি ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার টাকার প্রদর্শিত সম্পদ দেখিয়েছেন। তিনি বছরে আয়কর দেন ১ লাখ ৬৯ হাজার টাকা।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেট-১ আসন: মুক্তাদিরের বিচারাধীন, আ. লীগের আমলেই খালাস হাবিবুরের মামলা

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x