বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট-১ আসন: কোটিপতির ভিড়ে সম্পদে লাখপতি ৬ প্রার্থী

মূল রিপোর্ট: দৈনিক সিলেটের মানচিত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ প্রার্থী। এরমধ্যে দ্বৈত নাগরিক থাকায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। অবশ্য সিলেট-১ আসনের ওই প্রার্থী আপিল করবেন বলে জানিয়েছেন।

সিলেটটের ৬ টি আসনের প্রার্থীদের হলফনামা ঘেটে দেখা গেছে। ৪ কোটিপতি প্রার্থীর ভিড়ে সম্পদে ৬ প্রার্থী আছেন লাখের ঘরে। বিত্তশালী প্রার্থীদের ভিড়ে আছেন টিউশনী করা এক প্রার্থীও। কেউ কেউ আছেন শিক্ষায়, আবার কেউ কেউ সম্পদে এগিয়ে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া প্রার্থীদের হলফনামায় আয়ের উৎস হিসাবে ৬ প্রার্থী উল্লেখ করেছেন ব্যবসা। বাকি চারজনের মধ্যে দুইজন আইনজীবী, একজন পরামর্শক এবং একজন শিক্ষক। ১০ প্রার্থীর মধ্যে ৯ জন ন্যুনতম স্নাতক পাশ। একজন প্রার্থী ৮ম শ্রেণী পাশ। শিক্ষাগত যোগ্যতার শীর্ষে আছেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর। তিনি রাষ্ট বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ। এছাড়া সিপিবির মোহাম্মদ আনোয়ার হোসেন, এনসিপির এহতেশামুল হকও স্নাতকোত্তর পাশ।

জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান কামিল আর খেলাফতের তাজুল ইসলাম হাসান দাওরায়ে হাদীস পাশ। এছাড়া ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান এবং বাসদ-এর প্রণব জ্যোতি পাল দুজনেই এলএলবি ডিগ্রীধারী। বাসদ-মার্কসবাদীর সঞ্জয় কান্ত দাস ও ইনসানিয়াতের শামীম মিয়া স্নাতক। গণঅধিকারের আকমল হোসেন ৮ম শ্রেণী পাশ। তবে প্রথাগত শিক্ষার বাইরে তিনি এডএক্সেল বিটেক লেভেল-৩ সম্পন্ন করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

বিএনপি মনোনীত প্রার্থী (চেয়ারপারসনের উপদেষ্টা প্রয়াত-খালেদা জিয়া) খন্দকার আব্দুল মুক্তাদির হলফনামায় উল্লেখ করেছেন তার বার্ষিক আয় প্রায় ৩৯ লাখ ২১ হাজার টাকা। হলফনামায় খন্দকার মুক্তাদিরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২৫ কোটি ৮৫ লাখ টাকা। মুক্তাদিরের আয়ের বেশিরভাগ খাত দেখানো হয়েছে ঢাকার বারিধারা ও গুলশানের ব্যবসা প্রতিষ্ঠান। তার নামে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে বিচারধীন রয়েছে।

আয়ের দিকে দ্বিতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তার বার্ষিক আয় ২০ লাখ টাকার ওপরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মাওলানা হাবিবুর রহমানের ১ কোটি ৭৪ লাখ টাকার হিসাব জমা দেওয়া হয়েছে।  তার আয়ের খাত হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যবসা। তার বিরুদ্ধে কোতোয়ালি থানার পুলিশ অ্যাসল্ট মামলা ছিল। ওই মামলা থেকে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৭ সালে খালাস পেয়েছেন।

পেশায় আইনজীবী বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনের বার্ষিক আয় ৯ লাখ টাকা। তার মোট সম্পদ সাড়ে ৩ কোটি টাকার ওপরে। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. শামীম মিয়ার আয় ৪ লাখ ৫০ হাজার টাকা। তার সম্পদের পরিমাণ ২ কোটি ৩৪ লাখ টাকা।

গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের বার্ষিক আয় ৪ লাখ টাকা। তার সম্পদের পরিমাণ ২১ লাখ টাকা।

যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হক পরামর্শক হিসেবে দেশে ও বিদেশে বার্র্ষিক আয় ৯ লাখ ৮০ হাজার টাকা। তার ১৪ লাখ ৬০ হাজার টাকার সম্পদ রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী তাজুল ইসলাম হাসানের বার্ষিক আয় ৬ লাখ ৪০ হাজার টাকা। তার ১৪ লাখ টাকার সম্পদ রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসানের বার্র্ষিক আয় ৪ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা। তার সম্পদ রয়েছে ২৪ লাখ টাকার।

আয়কর আইনজীবী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী  প্রণব জ্যোতি পালের বার্ষিক আয় ৩ লাখ টাকা। তার ১৮ লাখ ৫০ হাজার টাকার সম্পদ রয়েছে।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় দাসের আয়ের উৎস টিউশনি থেকে বার্ষিক আয় ২৫ হাজার টাকা। সঞ্জয় কান্ত দাসের ৬ লাখ ১০ হাজার টাকার সম্পদ রয়েছে। তবে সঞ্জয় কান্ত দাস, এহতেশামুল হক ও মাহমুদুল হাসানের কোন স্থাবর সম্পত্তি নেই।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেট-১ আসন: কোটিপতির ভিড়ে সম্পদে লাখপতি ৬ প্রার্থী

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x