মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মোগলাবাজার থেকেঅপহরণ, ভানুগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই তরুণকে আটক করা হয়েছে। জানা যায়, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা এলাকা থেকে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনা ঘটে। এরপর ৩০ ঘণ্টার মধ্যে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারসহ অপহরণের অভিযোগে ২জনকে আটকও করে। আটককৃতরা হচ্ছেন, মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) ও একই থানাধীন কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)। বুধবার (৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর পরই জিডি সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে প্রযুক্তির সহায়তায় স্কুল পড়ুয়া মেয়ে (১৫) ‍উদ্ধার ও অপহরণের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করে। পুলিশ জানায়, দক্ষিণ সুরমার মোগলাবাজারের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৫) ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের সামন থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুজন তরুণকে অপহরণের অভিযোগে গ্রেফতার করেন।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মোগলাবাজার থেকেঅপহরণ, ভানুগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, আটক ২

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x