বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

স্ত্রীর স্বর্ণ ছাড়া কোনো 'সম্পদ' নেই জামায়াত প্রার্থী শাহজাহান আলীর

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জামায়াত ইসলামী প্রার্থী মো. শাহজাহান আলীর স্ত্রীর ১৮ ভরি সোনা বাদে স্থাবর বা অস্থাবর অন্য কোনো সম্পদ নেই। নিজের নামেও সম্পদ খুবই নগণ্য। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে উঠে এসেছে এস তথ্য।

হলফনামায় দেখা গেছে স্বকর্মজীবী শাহজাহান আলীর নামে নামে ৩৭টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে জামিনে আছেন তিনি। বাকিগুলোর কোনোটি প্রত্যাহার, কোনোটিতে অব্যাহতি পেয়েছেন। আবার কোনোটি থেকে খালাস পেয়েছেন এই প্রার্থী।

শিক্ষকতা পেশায় নিয়োজিত স্ত্রীর ১৮ ভরি সোনা বাদে স্থাবর বা অস্থাবর অন্য কোনো সম্পদ নেই। নিজের নামেও সম্পদ খুবই নগণ্য। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য মিলেছে।

হলফনামায় জামায়াত প্রার্থী শাহজাহান আলী উল্লেখ করেন, কৃষিখাত, ব্যবসা, বাড়িভাড়া থেকে তার কোনো আয় নেই। শেয়ার, বন্ড, ব্যাংক আমানত থেকে বছরে পাঁচ লাখ, চাকরি থেকে তিন লাখ ২০ হাজার এবং ব্যাংক থেকে মুনাফা পান ৮৮৫ টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে তার আছে নগদ ২১ লাখ ৩৮ হাজার ৬৭৬ টাকা, ইসলামী ব্যাংক সিলেট শাখায় জমা আছে ৬১ হাজার ৯৮৫ টাকা এবং আসবাবপত্র ৩০ হাজার টাকার।

স্থাবর সম্পত্তি হিসেবে শাহজাহান আলীর শুধু ১৭.৩২ শতাংশ কৃষি জমি রয়েছে। যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে এক লাখ ৭৩ হাজার ৯৭৪ টাকা। ওই জমির বর্তমান মূল্য কমে হয়েছে ৮৬ হাজার ৬০০ টাকা।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

স্ত্রীর স্বর্ণ ছাড়া কোনো 'সম্পদ' নেই জামায়াত প্রার্থী শাহজাহান আলীর

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x