শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বটেশ্বরে ভারতীয় কম্বলসহ তিন যুবক গ্রেপ্তার

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার বটেশ্বর সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে ভারতীয় কম্বলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তরাকৃতরা চোরাকারবারী বলে পুলিশ দাবী করছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে এসএমপি'র মিডিয়া শাখা। সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর থানার শিবপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ সদর থানাধীন শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) ও নরসিংদী সদর থানার নাগরিয়া এলাকার আমজাদ হোসেন ও লাইলী বেগমের ছেলে মো. আসিফ মিয়া (২০)।

এসময় তাদের হেফাজত থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১২১ পিস কম্বল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য ৪ লাখ ৮৪ হাজার টাকা।

তাদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলাদায়ের (নং ০৭/১২/০১/২৬) করে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বটেশ্বরে ভারতীয় কম্বলসহ তিন যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার বটেশ্বর সিলেট-তামাবিল সড়কে অভিযান চালিয়ে ভারতীয় কম্বলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তরাকৃতরা চোরাকারবারী বলে পুলিশ দাবী করছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে এসএমপি'র মিডিয়া শাখা। সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার সদর থানার শিবপুরের মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ সদর থানাধীন শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) ও নরসিংদী সদর থানার নাগরিয়া এলাকার আমজাদ হোসেন ও লাইলী বেগমের ছেলে মো. আসিফ মিয়া (২০)।

এসময় তাদের হেফাজত থেকে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১২১ পিস কম্বল জব্দ করা হয়েছে যার বাজারমূল্য ৪ লাখ ৮৪ হাজার টাকা।

তাদের বিরুদ্ধে শাহপরান থানায় মামলাদায়ের (নং ০৭/১২/০১/২৬) করে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪