শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

চাঁদাবাজির অভিযোগে হ‌বিগ‌ঞ্জে বৈষম্যবিরোধীর বহিষ্কৃত নেতাসহ আটক ৩

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪), নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯) এবং উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ (২০)।

জানা গেছে, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্সের মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের আটক করে যৌথবাহিনী। পরে আটক ব্যক্তিদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির অভিযোগে হ‌বিগ‌ঞ্জে বৈষম্যবিরোধীর বহিষ্কৃত নেতাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কারকৃত সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার আব্দুল মতিনের ছেলে এনামুল হক সাকিব (২৪), নছরতপুর এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে মো. মোশারফ (১৯) এবং উমেদনগর পুরানহাটি এলাকার শাহ আলমের ছেলে মো. শিহাব আহমেদ (২০)।

জানা গেছে, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ট্রেডার্সের মালিক টিন ব্যবসায়ী মোহাম্মদ জামাল মিয়ার কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তারা। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তাদের আটক করে যৌথবাহিনী। পরে আটক ব্যক্তিদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৭ মে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মামলা-বাণিজ্য এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সাকিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বহিষ্কার করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪