বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা

কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

নিহতরা হলেন: দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। সংঘর্ষের সময় তারা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আলিয়ারা গ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।

নিহতরা হলেন: দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। সংঘর্ষের সময় তারা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা
0:00 0:00
1.0x