আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক দুটি দলকে এই দুই আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদ এবং মাওলানা লোকমান আহমদ ও আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার না করার দাবিতে তাদের কর্মী-সমর্থকরা বাড়ি অবরোধ করেছেন বলে জানা গেছে।
দুপুর ১টা থেকে এ দুই প্রার্থীকে তাদের নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়।
এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) তারা দুজন অবরুদ্ধ ছিলেন।
তবে অনেকেই এ ঘটনাকে ওই দুই প্রার্থীর ‘নাটক’ বলে মনে করছেন। তাদের বক্তব্য- সিলেট-৩ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদ ও মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান নিজেদের কর্মী-সমর্থকদের উস্কে দিয়ে পরিকল্পিতভাবে নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন, যাতে প্রত্যাহারের সময় শেষ হয়ে যায় এবং প্রার্থিতা বহাল থাকে।
মতামত