বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ প্রত্যাহারের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি এবং অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হলো।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন- শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, মীর এম এ সালাম, টিটু দাস, নজরুল ইসলাম, টমাস আহমেদ ও আলকাছ মিয়া। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল, ইকবাল পারভেজ চৌধুরী শাহিন, শফিকুর রহমান, আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মৌলভীবাজার বিএনপির ১১ নেতাকে অব্যাহতি
0:00 0:00
1.0x