সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ফেন্সিডিলসহ জৈন্তাপুরের যুবক গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ জৈন্তাপুরের রব্বানী আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯'র সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতারকৃত রব্বানী জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রব্বানীকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ফেন্সিডিলসহ জৈন্তাপুরের যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে ফেন্সিডিলসহ জৈন্তাপুরের রব্বানী আহমদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯'র সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেফতারকৃত রব্বানী জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রব্বানীকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x