বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

লন্ডনে ছেলে নিহতের খবর শুনে সিলেটে বাবার মৃত্যু

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিলের নিহতের খবরে অসুস্থ হয়ে পড়া তার বাবা ফজলুল হক মারা গেছেন। কানাইঘাট উপজেলার বাসিন্দা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান।

মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ফজলুল হকের আরেক ছেলে মো. কামরান।

তিনি মুঠোফোনে বলেন, ‘আব্বা আর নাই। শনিবার (৩১ জানুয়ারি) রাতে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান।’

জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন শাকিলের বাবা ফজলুল হক। তাঁর চিকিৎসাও চলছিলো। গত ১৪ জানুয়ারি লন্ডনে অবস্থানরত সংসারের একমাত্র উপার্জনকারী সন্তান নাফিজুল হক শাকিল সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ১৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এ সংবাদ বাংলাদেশে অবস্থানরত পরিবারের লোকজনকে জানানো হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে আবারও হৃদরোগ আক্রান্ত হন বাবা ফজলুল হক। দ্রুত তাকে সিলেট নগরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি শনিবার (৩১ জানুয়ারি) মধ্যরাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি ছিলেন ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

এদিকে, লন্ডনে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া পুত্র নাফিজুল হক শাকিলের মরদেহ এখনো রয়েল লন্ডন হসপিটালের করোনার কোর্টে রয়েছে। সেখানে তার মরদেহের ময়নাতদন্ত হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন।

অপরদিকে, বাবা-ছেলের এমন মৃত্যুর সংবাদে পরিবারসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিকভাবে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে লন্ডনের সর্ববৃহৎ ডেলিভারি ড্রাইভারদের সংগঠন ‘বেথনালগ্রীণ রাইডার গ্রুপ’ সহ বিভিন্ন সংগঠন ঘোষণা দিয়েছে।

বেথনালগ্রীণ রাইডার গ্রুপের এডমিন দেলোয়ার হোসাইন বলেন, ‘আমরা শাকিলের মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনে বাকরুদ্ধ হই। আমাদের গ্রুপের মেম্বার ও শুভানুধ্যায়ীদের নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেই। আমরা শিগগিরই শোকসন্তপ্ত পরিবারের কাছে আর্থিক অনুদান প্রেরণ করবো।’

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

লন্ডনে ছেলে নিহতের খবর শুনে সিলেটে বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x