যুক্তরাজ্য প্রবাসী, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার, ৫নং বুধবারি বাজার ইউনিয়নের সহ-সভাপতি খছরুল আলমের বিরুদ্ধে সাইবার আইনে মামলা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার নিজের আইডি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপিকে নিয়ে লেখালেখি করা এবং বিদেশে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার কারনে এই মামলা করা হয়।
মামলার বাদী হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা জামাল আহমেদ খান।
মামলায় বাদী উল্লেখ করেন, খছরুল আলম বিদেশে বসেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তাকে ইন্টারপোলের মাধ্যামে দেশে এনে বিচারের মুখোমুখি করার আবেদন করেছেন।
যুক্তরাজ্যে অবস্থানরত মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খছরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে তিনি শুনেছেন।
তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বিএনপি নেতা আমার বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছেন যাতে আমি দেশে ফিরলেই পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাবাস করি।