বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেট-৪ আসনে নেই গণভোটের প্রচারণা

সিলেট-৪ আসনে নেই গণভোটের প্রচারণা

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও। ভোটের বাকি আর মাত্র ৮ দিন। দিন যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের নিজ নিজ প্রতীকের প্রচার-প্রচারণায় ততই জমে উঠেছে নির্বাচনী মাঠ। তবে নির্বাচনী আমেজে উত্তাপ থাকলেও গণভোট নিয়ে বিরাজ করছে এক ধরনের নীরবতা।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে সংসদ নির্বাচনের প্রচারণা চোখে পড়ার মতো হলেও গণভোটের বিষয়টি প্রায় অনুপস্থিত। সাধারণ ভোটাররা সংসদ নির্বাচন সম্পর্কে মোটামুটি অবহিত থাকলেও গণভোট নিয়ে রীতিমতো দ্বিধা ও বিভ্রান্তির মধ্যে রয়েছেন।

আসনটির তিন উপজেলা ঘুরে দেখা গেছে, গণভোট নিয়ে তেমন কোনো দৃশ্যমান প্রচারণা নেই। রাজনৈতিক দলগুলোর প্রচারণাতেও গণভোট প্রায় অনুপস্থিত। গ্রামীণ এলাকার অধিকাংশ ভোটারই জানেন না- গণভোট কী, কেন হচ্ছে, কিংবা ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের অর্থ কী।

গণভোট কী? -এমন প্রশ্নের জবাবে কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের সুন্দর আলী, সুফিয়া, হালিমা, রওশন আরা, শারমিন ও গোলাপ মিয়া বলেন, “আমরা তো শুধু এমপি ভোটের কথাই জানি। গণভোট সম্পর্কে কিছুই জানি না। প্রার্থী ও দলের লোকজন ভোট চাইতে এলে শুধু মার্কা আর প্রার্থীর কথাই বলে যান।”

একইভাবে ইসলামপুর গ্রামের মাজেদা বেগম ও রুস্তমপুর গ্রামের কল্পনাও জানান, গণভোট বিষয়ে তারা কোনো স্পষ্ট ধারণা পাননি।

গোয়াইনঘাট উপজেলার মিত্রিমহল গ্রামের দুদু মিয়া, জোছনা বেগম, কান্দিগ্রামের ইসমাইল আলী, ফাতেহা বেগম, বিলাতুন নেছা এবং আসামপাড়া গ্রামের নুরু মিয়া, আফাজ মিয়া ও সায়ারুন বেগম বলেন, “শুনেছি এবার দুইটা ভোট- একটা এমপির ভোট আরেকটা ‘হ্যাঁ-না’ ভোট। কিন্তু কেন ‘হ্যাঁ’ বা ‘না’ দিতে হবে, সেটা আমরা বুঝি না।”

জৈন্তাপুর উপজেলার বালিপাড়া হাওর গ্রামের নেওয়া বেগম, জয়গুন বেগম, সামছ উদ্দিন এবং দক্ষিণ নয়াখেল গ্রামের আয়েশা বেগম, অলিউর রহমান ও লতিবুন নেছা বলেন, “শুনেছি ‘হ্যাঁ-না’ ভোট হবে। এর বেশি কিছু জানি না। কেউ যদি বুঝিয়ে দিত, ভালো হতো।”

স্থানীয় সংবাদকর্মী লিটন মাহমুদ বলেন, “দেশের সব মানুষ শিক্ষিত নয় এবং গণভোটও নিয়মিত হয় না। ফলে গণভোটের উদ্দেশ্য ও প্রভাব ভোটারদের কাছে পরিষ্কারভাবে পৌঁছায়নি। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট ভোটারদের বিভ্রান্ত করতে পারে।”

এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম বলেন, “সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা থাকলেও গণভোট নিয়ে তেমন প্রচার নেই। আমার মনে হয়, গণভোট সম্পর্কে খুব বেশি মানুষ জানে না। ভোটারদের অজ্ঞতা নির্বাচন ব্যবস্থাপনার জন্য বড় চ্যালেঞ্জ। গণভোট সফল করতে হলে সরকার ও প্রার্থীদের সম্মিলিতভাবে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার চালানো দরকার।”

গণভোটের গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, হত্যা মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিহতের স্বজনরা ক্ষমা করলে তবেই রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবেন; অন্যথায় পারবেন না। তিনি আরও বলেন, প্রধান বিচারপতি কে হবেন- এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিতে পারবেন না; বরং যিনি জ্যেষ্ঠ, তিনিই প্রধান বিচারপতি হবেন।

পাশাপাশি সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি। এসব কারণেই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমাদের দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

গণভোটের প্রচারণা সম্পর্কে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেছেন, বিভিন্ন বিদ্যালয় ও হাট-বাজারে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। রাষ্ট্র ও জনগণের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করতে এবারের গণভোটের গুরুত্ব অপরিসীম।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেট-৪ আসনে নেই গণভোটের প্রচারণা

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেট-৪ আসনে নেই গণভোটের প্রচারণা
0:00 0:00
1.0x