বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শনিবার আলিয়া মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা সফলের আহবান

৭ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃৃবৃন্দ ব্ক্তব্য রাখবেন।

শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এ জনসভা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। এতে লক্ষাধিক জনসমাগমের আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

মহানগরের ধোপাদিঘিরপাড়স্থ সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

পরে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়া প্রেস ব্রিফিংয়ে ১০ দলীয় জোটের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছাবেন তিনি।

সিলেটের নির্বাচনী জনসভা সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি জানান- জনসভার নিরাপত্তা চেয়ে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক করেছেন।

প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শনিবার আলিয়া মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা সফলের আহবান

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x