রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের বিশাল মিছিল

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটের মানুষ আজ সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আপনারা যদি আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি শাসক নয়, বরং আপনাদের সেবক হিসেবে কাজ করব। বিশেষ করে সিলেটকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ভূমিদস্যুমুক্ত করতে আমি আপসহীন থাকব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক বিশাল প্রচার মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ছাত্রশিবিরের একটি বিশাল মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে জিন্দাবাজার ও চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ বলেন, “দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দিশেহারা হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একজন প্রবীণ আলেমে দ্বীনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে এই জোয়ার থামানো যাবে না।

তিনি নির্বাচন কমিশনের নতুন প্রজ্ঞাপনের (ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল নিষিদ্ধ) সমালোচনা করে একে ‘নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের অংশ’ বলে অভিহিত করেন এবং ভোটারদের সকল চক্রান্ত মোকাবিলা করে ভোট দেওয়ার আহ্বান জানান।

সিলেট মহানগর শিবিরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, মাওলানা হাবিবুর রহমান সংসদে গেলে সিলেটের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হবে এবং ভূমিদস্যুদের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে।

উল্লেখ্য, জনসভার আগে সোমবার সকালে মাওলানা হাবিবুর রহমান নগরীর লামাবাজার ও তালতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। জোহরের নামাজের পর কোর্ট পয়েন্ট এলাকায় নগরীর ব্যবসায়ীদের আয়োজিত এক গণসংযোগেও তিনি অংশগ্রহণ করেন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন। সমাবেশে জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে দাঁড়িপাল্লার সমর্থনে শিবিরের বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪