শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জকিগঞ্জে বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

জকিগঞ্জে বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবার সিলেট বিএনপির আরও ৫ নেতাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বহিষ্কৃতরা হলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি শামীম আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুস শাকুর, মুসা মো. এহিয়া ও জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক। বিএনপি মনোনীত সিলেট-৫ আসনের জোট প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সুপারিশক্রমে এবং জকিগঞ্জ পৌর বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বহিষ্কারাদেশের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম। তিনি সিলেটভিউকে জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জকিগঞ্জে বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় এবার সিলেট বিএনপির আরও ৫ নেতাকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বহিষ্কৃতরা হলেন, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সভাপতি শামীম আহমদ, পৌর বিএনপির সদস্য আব্দুস শাকুর, মুসা মো. এহিয়া ও জকিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক। বিএনপি মনোনীত সিলেট-৫ আসনের জোট প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সুপারিশক্রমে এবং জকিগঞ্জ পৌর বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুমোদনের প্রেক্ষিতে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। বহিষ্কারাদেশের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম। তিনি সিলেটভিউকে জানান, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪