ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীরা এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে আছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইঘাট-জৈন্তাপুর) আসনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ‘ভূমিধ্বস’ বিজয় পেয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১২৫ কেন্দ্রের সবগুলোর প্রাথমিক ফলাফলে দেখা গেছে, আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীন পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট।
সিলেট-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৯৩৩, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৩১, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮০১ এবং হিজড়া ভোটার ১ জন। ভোটাররা ১৭২ কেন্দ্রে এবং ১০০৮টি কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।