বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
উবায়দুল্লাহ ফারুকের ঢাকায় যাওয়া নিয়ে গুঞ্জন, যা বললেন তিনি
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
সিলেট-৫ আসনে বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক শনিবার দুপুরে ঢাকায় রওয়ানা হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা ও উবায়দুল্লাহ ফারুকের নিকটাত্মীয় আব্দুর রহমান নাদীম।
দুপুর থেকেই জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ঢাকায় যাওয়া নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফোন পেয়ে উবায়দুল্লাহ ফারুক ঢাকায় যাচ্ছেন। এমনটি লিখে অনেকে ফেসবুকে পোস্ট করছেন। অনেকে আলহামদুলিল্লাহ ভালো কিছুর অপেক্ষা করছে বলেও ফেসবুকে পোস্ট করেন।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য উবায়দুল্লাহ ফারুকের সাথে কথা বললে তিনি শ্যামল সিলেটের প্রতিবেদককে বলেন, ফেসবুকে যারা লিখছে আমি তারেক রহমানের কল পেয়ে ঢাকায় যাচ্ছি। এটা মিথ্যা কথা। আমি আমার দলীয় কাজে ঢাকায় যাচ্ছি।
এরপরেই ফেসবুকে 'Ubaydullah Faruk Network Sylhet-5' নামে পেইজ থেকে তাঁর ছবি দিয়ে পোস্ট করা হয়। যেখানে তিনি দলীয় সভায় যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বলে উল্লেখ করা হয়।
পোস্টটি নিম্নরূপ-'জমিয়তের দলীয় সভায় যোগ দিতে ঢাকায় যাচ্ছেন সদরে জমিয়ত। ভিন্ন খবর প্রচার করা থেকে বিরত থাকি।'
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪