বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

পবিত্র রামাযান ও রামাযানের প্রস্তুতি

পবিত্র রামাযান ও রামাযানের প্রস্তুতি

পবিত্র রামাযান মানেই সওয়াবের অনন্ত উৎসধারা। নেক আমলের ভরা বসন্ত। রামাযান মুমিনের জন্য পরম সৌভাগ্যের মাস। এ মাসটির জন্য মুমিন হৃদয় থাকে ব্যাকুল।

শাবানের সমাপ্তির পরেই রহমত মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসে পবিত্র রামাযান। তার আগমন সারা বিশ্বের মুসলমানদের সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার জন্য বিশেষভাবে প্রস্তুত হওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। মুসলমানদের জীবনে সারা বছরের মধ্যে রমযান মাসে আল্লাহ তাআলার অসীম দয়া, ক্ষমা ও পাপমুক্তির এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়। রমযান মাস ইবাদতের বসন্তকাল। এ মাসে আমলের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়।

পবিত্র রামাযানের প্রস্তুতিঃ (এক) রমযানের আগমনে আনন্দিত হওয়া : রমজান মাস মুসলিম উম্মাহর প্রতি আল্লাহ তায়ালার নিয়ামতগুলোর অন্যতম একটি। কারণ এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস হলো কোরআনের মাস। এ মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাই এ মাসের আগমনে মনে খুশি ও আনন্দ অনুভব করা। রামাযান মাসকে প্রিয় নবী সা.স্বাগতম জানাতেন। রামাযান আসলে তিনি পুলকিত হতেন। সাহাবায়ে কিরামকে মোবারকবাদ দিয়ে সুসংবাদ প্রদান করতেন। বলতেন, ‘তোমাদের সামনে পবিত্র রামাযান মাস এসেছে। যে মাসে আল্লাহ তোমাদের ওপর রোজা ফরজ করেছেন।’ (মুসলিম শরীফ)

(দুই) মানসিক প্রস্তুতি গ্রহণ : প্রয়োজনীয় কেনাকাটা রোজার আগেই শেষ করা।বিশেষ কোনো সফর বা বড় ধরনের কোনো কাজ থাকলে রমজানের আগে বাড়তি শ্রম দিয়ে তা সেরে ফেলা। রমজানটা আপনি কিভাবে কাটাবেন- সেজন্য দৃঢ় সঙ্কল্পবদ্ধ হওয়া ও সুন্দর পরিকল্পনা করা। সুন্দর পরিকল্পনা দ্বীনের পথে অগ্রসর হতে সহায়তা করে।

(তিন) রমজানের পবিত্রতা রক্ষা : রমজানের পবিত্রতা রক্ষায় বিশেষ পরিকল্পনা নেয়া। কোনো বদ অভ্যাস থাকলে তা ছাড়ার দৃঢ় সিদ্ধান্ত নেয়া । পরিবারের সদস্যদের মধ্যে কেউ যাতে রোযাহীন না থাকে তার জন্য রমযানের আগেই তাদের সতর্ক করা।সর্বোপরি এমন কেনো গর্হিত কাজ না করা যা রমজানের পবিত্রতা ভঙ্গ করে।

(চার) পরিবারের লোকদের শিক্ষা দেওয়া : পরিবারের সদস্যবর্গ যেমন স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে বসা এবং তাদেরকে রোযার বিধি-বিধান, মাসয়ালা-মাসায়িল শিক্ষা দেওয়া ও স্মরণ করিয়ে দেওয়া। রমযান মাসের মর্যাদা, গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করা। (পাঁচ) পবিত্র কোরআন তেলাওয়াত : রমযান মাসে আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করতে চান তা আপনার শক্তি, সামর্থ্য ও সময় বিবেচনায় রাখা। তাছাড়া সহিহ তেলাওয়াত বিশুদ্ধ নামাজের শর্ত। এ পবিত্র রমযানে আপনি মহল্লার মসজিদে রমজান উপলক্ষে আয়োজিত কোরআন প্রশিক্ষণ ক্লাসে একজন ভালো কারীর কাছে ব্যক্তিগতভাবে বিশুদ্ধ তেলাওয়াতের প্রশিক্ষণ নিতে পারেন। নিবিড় প্রচেষ্টা চালালে এক মাসেই আপনি বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষায় একটা ন্যূনতম মানে চলে আসতে পারবেন। যারা জানেন তারাও এ মহৎ কর্মে অংশ নিলে তা আপনাদের তেলাওয়াতের মানকে আরো সুন্দর করবে।

(ছয়) নফল ইবাদত : নফল ইবাদত ও দান সদকার ব্যাপারেও পরিকল্পনা নেয়া। এ পরিকল্পনা আপনাকে অলসতা থেকে রক্ষা করতে সাহায্য করবে। আপনি জাকাতের দাতা হলে জাকাত হিসাব-নিকাশ ও বিলিবণ্টনের কাজটি এ মাসে সেরে নিতে পারেন। সেহরির কারণে এ মাসে তাহাজ্জুদ নামাজ আদায় করা খুবই সহজ। কিন্তু অনেকেই এ সময়ে রেডিও-টিভির সেহেরি অনুষ্ঠান শোনা ও দেখায় ব্যস্ত হয়ে পড়েন। এতে ইসলামি জ্ঞান বৃদ্ধি পাবে, সওয়াবও হবে কিন্তু হাদিস অনুযায়ী আপনি বেশি লাভবান হবেন যদি এ সময়টা আপনি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া-দরুদ পাঠ ও আল্লাহর দরবারে গোনাহ মাফ, তওবা ও কান্নাকাটি করে কাটান।

(সাত)নেক আমলে কঠোর সাধনাঃ আহনাফ ইবনু ক্বায়েস রহ. বৃদ্ধ বয়সেও রোজা রাখতেন। তখন তাকে বলা হ’ল, ‘আপনি তো একজন অতিবৃদ্ধ মানুষ, আর রোজা আপনাকে দুর্বল করে দিচ্ছে’। উত্তরে তিনি বললেন, ‘নিশ্চয়ই আমি এটি (ছিয়ামের কষ্ট) এক দীর্ঘ অনিষ্টের (পরকালীন কঠিন সময়ের) জন্য জমা রাখছি’।

তিনি বৃদ্ধ হওয়ার পরেও আল্লাহর অনুগত্যের ব্যাপারে হাল ছাড়েননি; অথচ আমরা যুবক হওয়ার পরেও কত ঠুনকো অজুহাতে ইবাদতে গাফেলতি করি।

(আট) সময়ের হেফাযত ও প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহারঃ সালাফদের কাছে রামাযানের প্রতিটি সেকেন্ড ছিল মণি-মুক্তার চেয়েও দামী। তাঁরা খুব কঠিনভাবে সময়ের হেফাযত করতেন যেন বরকতপূর্ণ মুহূর্তগুলো অনর্থক কাজে ব্যয় না হয়; সময়গুলো যেন সর্বদা আল্লাহর আনুগত্যমূলক কাজে ব্যয় হয়।

তাবেঈ তালীক বিন কবায়েস রহ. বলেন, আবু যার রা. বলেছেন, ‘যখন তুমি রোজা রাখবে, তখন যথাসম্ভব (পাপ থেকে) নিজেকে রক্ষা করবে’। আর তালীক (রহ.) নিজে যখন ছিয়াম রাখতেন, তখন ঘরে ঢুকে যেতেন এবং নামাজ ছাড়া অন্য কোন প্রয়োজনে বের হ’তেন না’। মহান আল্লাহ আমাদেরকে খালিস নিয়্যাতে পবিত্র রমযানের ইবাদতের প্রস্তুতি ও রোযা রাখার তাওফিক দেন। আমিন।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পবিত্র রামাযান ও রামাযানের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
পবিত্র রামাযান ও রামাযানের প্রস্তুতি
0:00 0:00
1.0x