বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত : ২০২৬-০২-২১ ১০:৫৯:২৪

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। নিহত সকলে অটোরিকশার চালক ও যাত্রী। শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, অটোরিকশার চালক আলিনূর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেহান মিয়াকেও মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নিহত তিন জনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
0:00 0:00
1.0x