বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানীনগরে জালিয়াতির অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুয়া উত্তরাধিকার ইউনিয়ন সার্টিফিকেট দিয়ে জাল দলিল সংক্রান্ত জালিয়াতির মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মনোয়ার আলী উরুফে (মিনার) (৫৫) উপজেলার কাজিরগাঁও গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে।

একই মামলায় তার ছেলে মিরাজ আলী ও নাজু আহমদসহ আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ওসমানীনগর থানার এসআই বিষ্ণু পদ্য রায়ের নেতৃত্বে একদল পুলিশ কাজিরগাঁও এলাকায় মনোয়ার আলী উরুফে (মিনার) এর বসতবাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভ্যাল পাওয়ার মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা ওসমানীনগর সি.আর. মামলা নং-৬১/২০২৪-এর ১ নম্বর আসামি ছিলেন মনোয়ার আলী উরুফে মিনার।

তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪১৯/৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার শুনানিকালে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে বিচারকার্য পরিচালনার স্বার্থে কার্যবিধির ৩৩৯-বি(১) ধারার ক্ষমতাবলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ১০ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেও তিনি ও অন্য আসামিরা আদালতে হাজির হননি।

এরপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মনোয়ার আলী উরুফে (মিনার) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্যও চেষ্টা চলছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ওসমানীনগরে জালিয়াতির অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x