শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ফ্যামেলি কার্ড: প্রতিমাসে ২,৫০০ টাকা পাবেন গৃহকর্ত্রীরা: সমাজকল্যাণমন্ত্রী

আগামী ১০ মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। শুরুতেই ১৪ উপজেলায় দেওয়া হবে এই কার্ড। যার মাধ্যমে গৃহকর্ত্রীদের প্রতিমাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিষয়ক সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।   মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ১৫ সদস্যের ফ্যামিলি কার্ড সংক্রান্ত কমিটি। বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।     সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প চলবে চার মাস। এরপর সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। রাজনৈতিক বিষয় বিবেচনায় না নিয়ে, একটি ওয়ার্ডে উপযুক্ত সকলকেই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যা নির্ধারণ করবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি।   তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ দেওয়া হবে। আগামী বছর থেকে বাজেটে ফ্যামিলি কার্ডের বরাদ্দ রাখা হবে।   এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিষয়ক অন্য একটি সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে। এছাড়াও, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত ৬ সিটি প্রশাসক। এসময় ক্লিন ও গ্রীন সিটি গড়তে বেশকিছু পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ফ্যামেলি কার্ড: প্রতিমাসে ২,৫০০ টাকা পাবেন গৃহকর্ত্রীরা: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x