বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কুরআন তেলাওয়াতই হাফেজ শফিকুর রহমানের সবচেয়ে ভাললাগার কাজ

হাফেজ শফিকুর রহমান প্রায় তিনদশক ধরে পবিত্র কুরআনুল কারীমের খেদমত করে আসছেন। রমজানে তারাবির নামাজে ইমামতির মহান দায়িত্বে নিজেকে নিয়োজিত রাখার মাঝে আত্মার প্রশান্তি অনুভব করলেও প্রচন্ডভাবে মরহুম পিতা আইয়ূব আলীর শূণ্যতায় হৃদয়ে দাগ কাটে। হফেজে কুরআন হয়ে জন্মদাতা পিতার স্বপ্ন পূরণ করলেও আজ তিনি বেঁচে নেই। হাফেজ শফিকুর রহমান একাধারে শিক্ষক ও মুফতি।

অধ্যয়ন শেষ করেই নিয়োজিত হয়েছিলেন ইসলামি শিক্ষার খেদমতে। অদ্যাবদি তিনি আছেন কুরআন-সুন্নাহ’র খেদমতে। ১৯৯৮ সাল থেকে তিনি তারাবির নামাজে ইমামতি করে আসছেন। জৈন্তাপুর উপজেলার নয়াখেল আলী বাড়ী থেকেই শুরু হয় তাঁর জীবনের প্রথম তারাবির ইমামতি। পরবর্তীতে সিলেট নগরীর ও সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন ও মসজিদে তারাবির নামাজে ইমামতি করেছেন। বর্তমানে প্রায় ২০ বছর ধরে সিলেট নগরীর পিডিবি জামে মসজিদে তারাবির ইমামতি করছেন হাফেজ শফিকুর রহমান।

মহাগ্রন্থ কুরআনুল কারীম। মানবজাতীর চলার পথের গাইড লাইন। মুমিনদের আত্মার খোরাক। তেলাওয়াতে খুশি হয় মুমিনদের অন্তর। বাড়ে ঈমান। ঐশী গ্রন্থ। মহান আল্লাহর চিরন্তন বাণী। মিথ্যা ভুল ও সন্দেহের উর্ধ্বে এক মুজেজাপূর্ণ কিতাব। লাওহে মাহফুজে সংরক্ষিত কিতাব। হেরা গুহায় সূচনা এ কুরআন। ইকরা বিসমি দিয়ে সূচনা। বাহক ফেরেশতা জিবরাইল। প্রিয় রাসুল ঠিকানা। কুরআন এক আলোর ফোয়ারা। হেরার জ্যোতি। কুরআন মানব জাতির মুক্তির মানুষের পথ নির্দেশিকা।

মুমিনের ইমানের চেতনা। মুত্তাকির জান্নাতের ঠিকানা। পথচলার সমাধান। রোজায় কুরআনের সুর বাঁজে মুমিনের ঘরে ঘরে। তারাবির নামাযে পঠিত হয় কুরআন। পহেলা রোযা থেকে একাধারে ২৭ রোযা পর্যন্ত সিলেটের সকল মসজিদে মসজিদে হাফেজে কুরআনদের কণ্ঠে ধ্বণীত হয় খোদার বানী। শীতল হয় মুসল্লিদের হৃদয়। এসকল হাফেজে কুরআনদের খেদমতে মুসল্লিরা মহান আল্লাহকে পাওয়ার আশায় থাকেন।

কুরআনের মাস রমজান। এ মাসে কুরআন অবতীর্ণ হয়। তাইতো রমজান সম্মানিত। কুরআন ছোঁয়া লাগবে যে অন্তরে, সে অন্তর হবে উদ্ভাসিত। হবে সুবাসিত সুরভিত। কুরআনের ছোঁয়ায় ইমান হবে শাণিত। হবে তেজদ্বীপ্ত। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ইমানদার তারা যখন আল্লাহর নাম নেয়, নরম হয় তাদের অন্তর। আর যখন তাদের সামনে কুরআন পাঠকরা হয়, তাদের ঈমান সজিব হয়ে উঠে। তারা মাওলা প্রেমে আত্মনিবেদিত হয়।-সুরা আনফাল: ২

রমজানজুড়ে নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের বিশেষ আয়োজন ‘আলোর পরশমণি’তে আজ স্থান পেয়েছে হাফেজ মুফতি শফিকুর রহমানের অনুভূতির কথা। হাফেজ শফিকুর রহমান এর মমতাময়ী মা ছালিমা বেগমই বর্তমানে তাঁর জন্য মাবাবার স্নেহ যোগান দেন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিউয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মরহুম আইয়ূব আলী ও ছালিমা বেগমের ঘরে হাফেজ মুফতি শফিকুর রহমানের জন্ম। দশ ভাইবোনের মধ্যে তিনি অষ্টম।

তিনি নগরীর ১০ নং ওয়ার্ডের শামিমাবাদ এলাকায় সপরিবারে বসবাস করছেন। মুফতি হাফিজ শফিকুর রহমান জৈন্তাপুর উপজেলার খরিল নেজামুল উলুম চাক্তা ফাজিল মাদরাসার আরবি প্রভাষক হিসাবে বর্তমানে কর্মরত রয়েছেন। তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা থেকে আলীম, ফাজিল ও কামিল (হাদিস) ডিগ্রী সম্পন্ন করেন। এছাড়াও তিনি সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফিকহ্; (কামিল) এবং ফতেহ পুর কমিল মাদরাসা থেকে তাফসির (কামিল) এর উপর জ্ঞানার্জন করেন। এমসি কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং সিলেট ল’ কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেন হাফেজ শফিকুর রহমান।

তিনি বহুমুখী ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। বর্তমানে নগরীর মোহাম্মদ মকন জামে মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুভূতি জানতে চাইলে হাফেজ মুফতি শফিকুর রহমান বলেন, আমার কাছে সবচেয়ে ভাললাগার কাজ হলো মহাগ্রন্থ আল-কুরআনের তেলাওয়াত। এজন্য আমি রমজানে শত ব্যস্ততার পরও তারাবির নামাজে ইমামতি করি। তিনি দ্বীনদার মুসলমানদের বেশি করে কুরআন তেলাওয়াতে মনোনিবেশ করার অনুরোধ জানান।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুরআন তেলাওয়াতই হাফেজ শফিকুর রহমানের সবচেয়ে ভাললাগার কাজ

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x