রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে ড্রেনের ভেতরে আস্তানা, অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি ধারালো চাকুসহ ৭ জন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (১ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর রংমহল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাসপাড়া গ্রামের (বর্তমানে ভাসমান) ইমন আহমদ ও রুবেল (২১), শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার ইমন (১৮), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের (বর্তমানে কাজিটুলা কলোনি নিবাসী) শাহান আহমদ (১৮), সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার ইয়াসিন (১৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামের হৃদয় আহমদ (১৮) এবং সিলেটের জল্লারপাড় এলাকার শওকত মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল আজ ভোরে বন্দরবাজারস্থ রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এই ৭ জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ: ০১/০৩/২০২৬)।

কোতোয়ালী মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ড্রেনের ভেতরে আস্তানা, অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরি ধারালো চাকুসহ ৭ জন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (১ মার্চ) ভোর ৪টার দিকে নগরীর রংমহল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজারের রাজনগর উপজেলার দাসপাড়া গ্রামের (বর্তমানে ভাসমান) ইমন আহমদ ও রুবেল (২১), শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার ইমন (১৮), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের (বর্তমানে কাজিটুলা কলোনি নিবাসী) শাহান আহমদ (১৮), সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার ইয়াসিন (১৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার গোপালপুর গ্রামের হৃদয় আহমদ (১৮) এবং সিলেটের জল্লারপাড় এলাকার শওকত মিয়া (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল আজ ভোরে বন্দরবাজারস্থ রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে এই ৭ জনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ: ০১/০৩/২০২৬)।

কোতোয়ালী মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪