বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নারীরা এগিয়ে গেলে, এগিয়ে যাবে জাতি: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন একটি দেশ হবে, যেখানে নারীরা নিরাপদে বসবাস করবেন।

রোববার (৮ মার্চ) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অদম্য মনোবলই নারীদের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, নারী দিবসে আমাদের সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করে তিনি বলেন, শত অত্যাচারের মধ্যেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য এবং সাহসে অবিচল। তার জীবনসংগ্রাম নারী সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় বিশিষ্ট নারীকে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

এ বছর যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন। এ ছাড়া বিশেষ সম্মাননা হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়াকে এই পুরস্কারে ভূষিত করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নারীরা এগিয়ে গেলে, এগিয়ে যাবে জাতি: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x