বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সাবেক কাউন্সিলর হাসু গ্রে ফ তা র

সাবেক কাউন্সিলর হাসু গ্রে ফ তা র

রাজধানীর আদাবর এলাকা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসেম ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) আদাবর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে তিনি থানায় রয়েছেন।

তিনি আরও বলেন, কাউন্সিলর হাসুর বিরুদ্ধে জুলাই হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। সূত্র জানায়, আবুল হাসেম ওরফে হাসুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি এলাকায় একটি প্রভাবশালী ক্যাডার বাহিনী গড়ে তুলে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

সূত্র আরও জানায়, ২০০২ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আদাবর ও শ্যামলী এলাকায় আধিপত্য বিস্তার করেন।

তার নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে অর্ধশতাধিক প্লট ও ফ্ল্যাট দখল এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ রয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সাবেক কাউন্সিলর হাসু গ্রে ফ তা র

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সাবেক কাউন্সিলর হাসু গ্রে ফ তা র
0:00 0:00
1.0x