বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জসহ ১১ জেলায় নতুন ডিসি

হবিগঞ্জসহ ১১ জেলায় নতুন ডিসি

হবিগঞ্জসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্ত ডিসিরা হলেন, হবিগঞ্জ জেলায় জি. এম. সরফরাজ (উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ)। রাজশাহী জেলায় কাজী শহিদুল ইসলাম (উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়)।

চুয়াডাঙ্গায় লুৎফুন নাহার (উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খুলনায় হুরে জান্নাত (উপসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ)। মাদারীপুর জেলায় মর্জিনা আক্তার (উপসচিব, অর্থ বিভাগ)। ব্রাহ্মণবাড়িয়ায় মো. আবু সাঈদ (উপপরিচালক, সরকারি প্রিন্টিং প্রেস)। চাঁদপুরে আহমেদ জিয়াউর রহমান (উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ)।

নরসিংদী জেলায় ইসরাত জাহান কেয়া (উপসচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়)।

মেহেরপুরে শিল্পী রানী রায় (উপসচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)। লালমনিরহাটে মুহাঃ রাশেদুল হক প্রধান (সচিব/উপসচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড)। বান্দরবান জেলায় মো. সানিউল ফেরদৌস (উপ প্রকল্প পরিচালক, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প)।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আলাদা প্রজ্ঞাপনে ১১ জেলার ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী প্রজ্ঞাপনের জন্য তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

হবিগঞ্জসহ ১১ জেলায় নতুন ডিসি

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
হবিগঞ্জসহ ১১ জেলায় নতুন ডিসি
0:00 0:00
1.0x