বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই বোনের। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাইজের মহল্লার লিটন মিয়ার ৬ বছর বয়সি কন্যা সাদিয়া আক্তার ও ৪ বছর বয়সি ছেলে জুবায়েল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া ও জুবায়েল তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয়রা আচ করতে পেরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এক সঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা-বাবাসহ তাদের স্বজনরা।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x