মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মিশিগানে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ দুটি সংগঠন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে জেলার দুটি প্রধান সংগঠন— 'মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগান' এবং 'মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র'। রোববার ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সমঝোতা বৈঠকে সর্বসম্মতিক্রমে পূর্বের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি সমন্বিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

মৌলভীবাজারের প্রবাসীদের একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুই সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্র জানিয়েছে। প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বশিরের সভাপতিত্বে এবং আব্দুল মতলিবের সঞ্চালনায় বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

উপস্থিত বিশিষ্টজনদের আন্তরিক প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে দুই সংগঠনের নেতৃবৃন্দ বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একীভূত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহ্বায়ক নির্বাচিত হন আব্দুল বশীর। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আব্দুল মতলিব।

আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-হারুন মিয়া, ইকবাল চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ (শায়রু), ফয়জুর খোকন, খছরু ইসলাম, লুৎফুর রহমান এবং মাইকেল মহসিন। সংগঠনের চূড়ান্ত নাম পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।

অনুষ্ঠিত এই বৈঠকে মিশিগানে বসবাসরত মৌলভীবাজার জেলার গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আনোয়ার আক্তার চৌধুরী, নাজমুজ্জামান ইয়ামিন, মো. হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ মতিউর রহমান, সৈয়দ সিকন্দর আলী, তারেক জামান, সৈয়দ আহমেদ আলী (পলাশ), সৈয়দ মঞ্জুর আলী, শাহীন আহমেদ, মোহাম্মদ আবুছায়িদ, হাসান তারেক, আলি সব্দর খান বাবর, আব্দুস সালাম মনজু, মোহাম্মদ রহমান খছরু, আবেদ মনসুর, মাছুম মতলিব, সৈয়দ ইরফান, সাজ্জাদুর রহমান রাজন, রেদওয়ান আহমেদ, সাইফুল চৌধুরীসহ আরও অনেকে।

উপস্থিত সকলেই এই ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠক শেষে মৌলভীবাজারবাসীসহ প্রবাসীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মিশিগানে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ দুটি সংগঠন

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x