বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

সিলেটে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক শিশু চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। আর সবমিলিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন শিশুর সংখ্যা ১০৮ জন। হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মারা গেছে ৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, ১০ জন করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন আছেন।

আর একজন করে ভর্তি আছেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২৪ ঘন্টায় সিলেটে হাসপাতালে ভর্তি শতাধিক শিশু

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x