বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কানাইঘাটে স্ত্রীকে খুনের পর ভারত পালানোর চেষ্ঠা, স্বামী আটক

কানাইঘাটে স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় মঙ্গলবার(২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) গ্রেপ্তারকৃত সোহেল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় গ্রামের সোহেল আহমদ (৩৪) তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগমকে (৩২) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ফারহানা বেগম ঘটনাস্থলেই নিহত হন।

ফারহানার মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভিকটিমের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে কালীনগর বাগরা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে সোহেলের বিয়ে হয়। এরপর থেকেই ফারহানার ওপর নির্যাতনের অভিযোগ ছিল।

পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুইদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে তাকে হত্যা করা হয়।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কানাইঘাটে স্ত্রীকে খুনের পর ভারত পালানোর চেষ্ঠা, স্বামী আটক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x