বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে মধ্যরাতে পাওয়া গেলাে অজ্ঞাত শিশু, স্বজনদের চায় পুলিশ

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে ২ বছর বয়েসি এক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত সাড়ে ১২টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে এই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। সে তার নাম-ঠিকানা বলতে পারছে না। শিশুটির পরিচয় শানাক্ত করে তার পরিবারের নিকট নিরাপদে হস্তান্তর করতে প্রয়োজন স্বজনদের ঠিকানা। এ ব্যাপারে পুলিশ সিলেটের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। শিশুটির ছবি দেখে কেউ চিনে থাকলে জালালাবাদ থানার ডিউটি অফিসারের ফোন (০১৩২০-০৬৭৫৯৯) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।  

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে মধ্যরাতে পাওয়া গেলাে অজ্ঞাত শিশু, স্বজনদের চায় পুলিশ

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে ২ বছর বয়েসি এক শিশুকন্যাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত সাড়ে ১২টার দিকে সিলেটের জালালাবাদ থানাধীন দুসকী এলাকা থেকে এই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। শিশুটির গায়ের রং ফর্সা, মাথায় কালো চুল এবং পরনে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি। সে তার নাম-ঠিকানা বলতে পারছে না। শিশুটির পরিচয় শানাক্ত করে তার পরিবারের নিকট নিরাপদে হস্তান্তর করতে প্রয়োজন স্বজনদের ঠিকানা। এ ব্যাপারে পুলিশ সিলেটের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছে। শিশুটির ছবি দেখে কেউ চিনে থাকলে জালালাবাদ থানার ডিউটি অফিসারের ফোন (০১৩২০-০৬৭৫৯৯) নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।  

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x