শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি।

তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে মহানগর বিএনপি সভাপতির ৫০ লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

দক্ষিণ সুরমা পারাইরচক এলাকা থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিনতাই হয়েছে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় প্রাইভেটকার আটকিয়ে ও ভাংচুর করে এসব টাকা ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে এর সত্যতা নিশ্চিত করে নাসিম হোসাইন জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে রয়েছেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় বিকাশের কর্মকর্তাবৃন্দ ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকার যোগে রওনা দেন তিনি।

তাদের বহনকারী কারটি পারাইরচক এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা ও ভাংচুর শুরু করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে এসব টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় শুক্রবার বিকেলে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ যাছাই বাছাই চলছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪