বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে এনসিপি'র মেয়র ও ৮ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত ১০০ প্রার্থীর তালিকায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে স্থান পেয়েছেন ৯ জন। রবিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির নেতারা বলেন, তরুণ নেতৃত্ব, সুশাসন ও স্থানীয় উন্নয়নকে সামনে রেখে তারা প্রার্থী বাছাই করেছেন। এনসিপির ঘোষিত তালিকা অনুযায়ী, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. কামাল আহমেদ। একই জেলায় হবিগঞ্জ সদর পৌরসভার মেয়র পদে প্রার্থী করা হয়েছে মাহবুবুল বারী চৌধুরীকে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা চেয়ারম্যান পদে খালেদ হাসান এবং কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে আবু রুকিয়ানকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সিলেট জেলায় কোম্পানিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ওবায়েদ আহমেদ, কানাইঘাটে বোরহান উদ্দিন ইউনূস, ওসমানীনগরে হাজি মো. মোশাহিদ আলী, জৈন্তাপুরে জাকারিয়া এবং গোয়াইনঘাটে মনসুরুল হাসান নগরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সিলেটে এনসিপি'র মেয়র ও ৮ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x