সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কাষ্টঘরে র‌্যাব'র হানা, ছয় জুয়াড়ি আটক

সিলেট নগরীর কাষ্টঘর এলাকার সুইপার কলোনির একটি বাসায় হানা দিয়ে অনলাইনে জুয়ার আসর থেকে ৬ জনকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৯ জানায়, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুইপার কলোনির একটি ভবনের সামনে ভাড়া নেওয়া কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার আসর বসিয়েছে। পরে রাত প্রায় ১০টা ২৫ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ৬ জনকে আটক করা হলেও আরও ৮ থেকে ১০ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট মহানগরের কোতোয়ালী থানার বারুদখানা জেল রোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), একই এলাকার মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়ার ছেলে জন্টু (৩৯), এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে একটি স্মার্টফোন, ১৭৭টি টালী খাতা এবং ৪টি তীর বোর্ড উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়ার সঙ্গে যুক্ত করা হতো এবং এর মাধ্যমে তারা কমিশন পেত। এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রম দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাষ্টঘরে র‌্যাব'র হানা, ছয় জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x