বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৬ জন

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৬ জন

সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। এর আগে রোববার (২৪ মে) ২৪ ঘণ্টায় ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

৩২ ঘন্টার পৃথক অভিযানে মোট ৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ পৃথক অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, চোরাচালানকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, বিনা পরোয়ানা, মেট্রো অধ্যাদেশ, সন্দেহজনক ব্যক্তি, চোর ও জুয়াড়ি রয়েছেন।

এ সময় গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য আটক এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৭০টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৬ জন

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৬ জন
0:00 0:00
1.0x