বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

নগরীতে নিজঘরে ঝুলছিল যুবতীর মরদেহ

নগরীতে নিজঘরে ঝুলছিল যুবতীর মরদেহ

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলদার পাড়া থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ঐশিরা রানী দাস (২২) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চৌকি এলাকার সত্য পদ দাসের মেয়ে। বর্তমানে তিনি জালালাবাদ থানাধীন কুশিয়ারা হাওলাদার পাড়া এলাকার ৮নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, প্রতিদিনকার মতো রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েন। আজ মঙ্গলবার (২ জুন) সকালে বড় বোন স্বর্ণা রানী দাস তাদের দোতলা বাড়ির সিঁড়ির উপর টিনের চালের লোহার পাতের সাথে ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঐশিরাকে দেখতে পায়। তখন তিনি চিৎকার-চেঁচামেচি করে আশপাশের সবাইকে জড়ো করেন।

পরে জালালাবাদ থানা পুলিশকে খবর দেওয়া হয়। জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘মঙ্গলবার সকালে মহানগরীর জালালাবাদ থানাধীন হাওলদার পাড়া থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের বার্তা ২৪

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নগরীতে নিজঘরে ঝুলছিল যুবতীর মরদেহ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
নগরীতে নিজঘরে ঝুলছিল যুবতীর মরদেহ
0:00 0:00
1.0x