বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

বিদ্যুৎস্পৃষ্ট হবিগঞ্জে হয়ে পিতা-পুত্রের করুণ মৃ/ত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী বাবা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) এবং ছেলে রাশেদ মিয়া (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, আইন উদ্দিনের নির্মাণাধীন বসতঘরে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে হঠাৎ ত্রুটি দেখা দেয়। এ সময় আইন উদ্দিন ও তার ছেলে বৈদ্যুতিক সংযোগ সচল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সাইফুল ইসলাম।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিদ্যুৎস্পৃষ্ট হবিগঞ্জে হয়ে পিতা-পুত্রের করুণ মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x