মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় সভা

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মালয়েশিয়া সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভাকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় প্রবাসীদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২১ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মালয়েশিয়া সফরের অংশ হিসেবে এ মতবিনিময় সভাকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x