বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে বাথরুমে মিলল বিশ্বনাথের ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

মৌলভীবাজারে একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। ​নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন শুটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দি লাশ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে বাথরুমে মিলল বিশ্বনাথের ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x