রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধ.র্ষ.ণ: সিলেট থেকে করম আলী গ্রে/ফতার

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে সিলেট নগরের কোতোয়ালী থানার রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মামলার প্রধান আসামি মো. হাবিব (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।

ঘটনার দিন গত ১৮ জুন গভীর রাতে ভিকটিমের স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিম তার শাশুড়িসহ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হাবিবসহ কয়েকজন ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকলে দরজা খুলতেই হাবিব তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য সহযোগীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয়।

পরে রাত ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিম তার শাশুড়িকে ঘটনাটি জানান।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪২) দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সিপিএসসি সিলেটের যৌথ দল সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি হাবিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধ.র্ষ.ণ: সিলেট থেকে করম আলী গ্রে/ফতার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে সিলেট নগরের কোতোয়ালী থানার রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মামলার প্রধান আসামি মো. হাবিব (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।

ঘটনার দিন গত ১৮ জুন গভীর রাতে ভিকটিমের স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিম তার শাশুড়িসহ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে হাবিবসহ কয়েকজন ভিকটিমের বাড়িতে এসে তার নাম ধরে ডাকলে দরজা খুলতেই হাবিব তাকে জোরপূর্বক ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ সময় অন্য সহযোগীরা ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয়।

পরে রাত ৩টার দিকে ভিকটিমের শাশুড়ি শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিম তার শাশুড়িকে ঘটনাটি জানান।

এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৪২) দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ও সিপিএসসি সিলেটের যৌথ দল সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি হাবিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪