রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা নির্বাচিত
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
দলীয় প্রধান নির্বাচিত হয়ে যুক্তরাজ্যের এই হবু প্রধানমন্ত্রী বলেছেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। এরপর ব্যাখ্যায় তিনি বলেন, তার পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে, মানুষের রাজনীতির ওপর হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা এবং এমন একটি সরকার গঠন করা, যা সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
অ্যান্ডি বার্নহাম বলেন, তার নেতৃত্বে লেবার পার্টি আবার শ্রমজীবী মানুষের দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক বৈষম্য কমানো হবে তাঁর সরকারের মূল অগ্রাধিকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হলেও তিনি নিজেকে বদলে ফেলবেন না। সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই নীতি নির্ধারণ করবেন এবং জনগণের কাছাকাছি থেকেই নেতৃত্ব দেবেন।
টানা তিনবার গ্রেটার ম্যানচেস্টারে মেয়র নির্বাচিত হওয়ায় ‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত পান বার্নহ্যাম। তবে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে তিনি কখনো প্রতিদ্বন্দ্বিতা করেননি। ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে ব্যর্থ হওয়ার পর এবার তৃতীয় প্রচেষ্টায় দলটির নেতা হলেন তিনি। এর আগে তিনি এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমপি এবং সাবেক মন্ত্রী বার্নহ্যাম নিজেকে পরবর্তীতে সাধারণ মানুষের নেতা হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। সহজ-সরল ব্যক্তিত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত