রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দুজন আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী স্টেশন ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। তাৎক্ষণিক তারা প্রাথমিক চিকিৎসা নেন। ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, ‘ফাহিমকে নিয়ে আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসা ছিলাম দুই ভাই। ট্রেন টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে বাইরে থেকে একটি পাথর জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত লাগে।’ আহত লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকা বেশি থাকা হয় ব্যবসার কাজে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে সেটি আরেকজনের গলায় আঘাত হানে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে।’ ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আব্দুর রউফ জানান, ‘চলন্ত অবস্থায় জানালা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। এসময় ঘটনাগুলো ঘটে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ২

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image
সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় দুজন আহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী স্টেশন ঢোকার পথে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) ও একই জেলার বিজয়নগরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)। তাৎক্ষণিক তারা প্রাথমিক চিকিৎসা নেন। ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, ‘ফাহিমকে নিয়ে আশুগঞ্জ থেকে জয়ন্তিকা ট্রেনের ‘ট’ বগিতে উঠি। বগির মাঝামাঝি বসা ছিলাম দুই ভাই। ট্রেন টঙ্গী স্টেশনের কাছাকাছি এলে বাইরে থেকে একটি পাথর জানালা দিয়ে এসে পাশের একজনের মাথায় লেগে আমার ভাইয়ের গলায় এসে আঘাত লাগে।’ আহত লিটন মিয়া বলেন, ‘আমি মুকুন্দপুর স্টেশন থেকে উঠেছি। ঢাকা বেশি থাকা হয় ব্যবসার কাজে। আমার মাথায় প্রথমে পাথরের আঘাত লেগে সেটি আরেকজনের গলায় আঘাত হানে। ঢাকায় গিয়ে সিটিস্ক্যান করতে হবে।’ ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আব্দুর রউফ জানান, ‘চলন্ত অবস্থায় জানালা বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়। কিন্তু যাত্রীরা গরমের কথা বলে খোলা রাখে। এসময় ঘটনাগুলো ঘটে। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪