বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

গোলাপগঞ্জে ৭ শহীদ স্মরণে ইত্তেহাদুল হুফফায'র দোয়া মাহফিল

গোলাপগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে নিশ্চিন্ত গ্রামের শহীদ নাজমুল ইসলামসহ ৭ শহীদ স্মরণে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ যুহর ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর আয়োজনে নিশ্চিন্ত জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা শুয়াইব আহমদ আবিদ।

এসময় শহীদদের মাগফেরাতের পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও শহীদ পরিবারের জন্যও দোয়া করা হয়।

উপস্থিত ছিলেন ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর নির্বাহী সভাপতি হাফিয নোমান মাহফুজ, সাংগঠনিক সম্পাদক হাফিয ইমরানুল হক তাহের, অর্থ সম্পাদক জাকারিয়া আহমদ, প্রচার সম্পাদক হাফিয ফাহিম আহমদ, সদস্য তৌফিক আহমদ, আব্দুস সাত্তার, সাইম উদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আব্দুল মুক্তাদির,  মাহবুবুল আলম নুনু মিয়া, বারিক মিয়া, ফয়জুর রহমান হিরু, মাসুম আহমদসহ অনেকে।

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোলাপগঞ্জে ৭ শহীদ স্মরণে ইত্তেহাদুল হুফফায'র দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x