শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, সাত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। এতে কারখানাটিতে কর্মরত বেশ কয়েকজন বাংলাদেশি আগুনে পুড়ে প্রাণ হারান বলে জানা যায়।

নিহতদের মধ্যে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের ৭ জন রয়েছেন।

তারা জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়ে ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। প্রবাসের মাটিতে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে যাওয়া এসব মানুষের এমন করুণ মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে আত্রাইয়ের ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

তিনি জানান, উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন ও পারকাসুন্দা গ্রামের একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। কোথাও ১৫ জন, কোথাও ১৭ জন, আবার কোথাও ১৯ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। ফলে প্রকৃত নিহতের সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

তবে আত্রাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, সাত বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x