শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল থেকে পদত্যাগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্তের কথা জানান।

রিজভী বলেন, অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি বলেন, দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজভী জানান, মনোনয়ন পাওয়ার পর ফখরুল বিএনপির মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্যের পদ ছেড়েছেন।

এর আগে সচিবালয়ে তারেক রহমানের উপস্থিতিতে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক জীবন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন।

তিনি ২০১৬ সালের ৩০ মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১১ সালের ২০ মার্চ থেকে পাঁচ বছর তিনি দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়।

২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি কৃষি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি নবম সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ফখরুল ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

নব্বইয়ের দশকের শুরুতে দেশব্যাপী এরশাদবিরোধী আন্দোলনের সময় ফখরুল বিএনপিতে যোগ দেন। ১৯৯২ সালে তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে এই নেতার জন্ম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, দল থেকে পদত্যাগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪