মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একাধিক হতাহতের খবর পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ও হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান বেলা সাড়ে ৩ টার দিকে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৫/৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দু'জন মারা গেছেন বলে শুনেছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো ঢ ৪৪-০৬৫৪) ওসমানীনগরের ব্রাক্ষ্মণগ্রাম (কসরতল) পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার (মৌলভীবাজার থ ১১-৮৩৫৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

উল্লেখ্য, শুক্রবার (৭ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে ওসমানীনগরের কাশিকাপুর এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৯জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ওসমানীনগরে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা
0:00 0:00
1.0x