শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না: হুইপ জি কে গউছ

হবিগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হুইপ জি কে গউছ বলেন, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক দূর করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে মসজিদের মিম্বর থেকে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না।

মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না: হুইপ জি কে গউছ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হবিগঞ্জে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক সমাজ গঠনে ইমাম ও মুয়াজ্জিনদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হুইপ জি কে গউছ বলেন, ইসলাম শান্তি ও সত্যের ধর্ম। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদক দূর করতে এবং তরুণ প্রজন্মকে রক্ষা করতে মসজিদের মিম্বর থেকে সচেতনতামূলক বার্তা প্রচার করতে হবে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, কোনো অবস্থাতেই মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহার করা যাবে না।

মতবিনিময় সভায় ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪