রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ, আরও তিন শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।

শনিবার সকাল থেকে রোরবার সকালের মধ্যে সিলেটর এম এ জি ওসমানী হাসপাতালে এ তিন শিশুর মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মারা যাওয়া শিশুরা হল- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা বিলাল আহমদের ছয় মাস বয়সি ছেলে আরাব, সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সাইদুল আলমের এক বছর দুই মাস বয়সি মেয়ে ইবা আক্তার এবং একই জেলার জগন্নাথপুর উপজেলার জান্নাত মিয়ার দশ মাস বয়সি ছেলে রাইয়ান।

এদিকে হাম পরিস্থিতি নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে ১৩০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানান হয়, সিলেটে এখন পর্যন্ত প্রাণ হারানো ১৮০ জনের মধ্যে দশজনের ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল। বাকিদের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ১ হাজার ৯৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

বিষয় : সিলেট হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সিলেটে হাম পরিস্থিতি ভয়াবহ, আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x