বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

এসআরবি দেখে পালাচ্ছিলেন জুয়েল, আটকের পর মিলল যা

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭ হাজার ১৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (৪৪)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার দাউদকান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদরের মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর পাশ থেকে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তার হেফাজত থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ বিষয়ে এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয় : আটক মাদক এসআরবি ইয়াবা

সিলেটের বার্তা ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

এসআরবি দেখে পালাচ্ছিলেন জুয়েল, আটকের পর মিলল যা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৭ হাজার ১৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মো. জুয়েল মিয়া (৪৪)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার দাউদকান্দি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এসআরবির গণমাধ্যম শাখা এ তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদরের মল্লিকপুরের আব্দুজ জহুর সেতুর পাশ থেকে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরে তার হেফাজত থেকে ৭ হাজার ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

এ বিষয়ে এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক জুয়েল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x